বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্রমাবনতি হচ্ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করে বিএনপি বলেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ জেনেভা কনভেনশন লঙ্ঘন করে প্রচণ্ড অসুস্থ এই নেত্রীকে ‘সুস্থ’ দাবি করে ফেরত পাঠিয়েছে কারাগারে। বিনা চিকিত্সায় তাকে সেখানে বন্দী করে রাখা হয়েছে। গতকাল সোমবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সুচিকিত্সা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল বুধবার ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
রিজভী বলেন, ক্ষমতা মানুষের জীবনে স্থায়ী নয়। ক্ষমতার দম্ভ চিরদিন থাকবেও না। তাই অমানবিকতা থেকে বের হয়ে বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দিন, সুচিকিত্সার সুযোগ দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিন। তার জামিনে আর বাধা দিবেন না।
লিখিত বক্তব্যে রিজভী আরো বলেন, রবিবার পরিত্যক্ত কেন্দয়নি। ডায়বেটিসের রোগী হিসেবে চিকিত্সা দেয়া হচ্ছে না। থেরাপিও ঠিকমতো দেয়া হচ্ছে না।’ রিজভী বলেন, বেগম জিয়া বিদেশে চিকিত্সা নিতে যেতে চাননি; শুধু চেয়েছেন বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল ও ব্যক্তিগত চিকিত্সক দিয়ে চিকিত্সা নিতে। অথচ সেই সুযোগটুকুও তাকে দেয়া হয়নি। সংবাদ সম্মেলনে রিজভী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করেন।