একাত্তরের গেরিলা মুক্তিযোদ্ধা ড. জহিরুল ইসলামের প্রতি গত মঙ্গলবার টরন্টো প্রবাসীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এর পর মারখামস্থ নাগেট মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ সরকারের পক্ষে দূতাবাসের প্রথম সচিব দেওয়ান মোহাম্মদ মরহুমের কফিন রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকায় ঢেকে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ড. ইসলামের অন্তিম ইচ্ছানুসারে তাঁকে দেশের বাড়ি কুমিল্লার সমাধিস্থ করা হবে। আগামীকাল শুক্রবার তার মরদেহ বাংলাদেশে পৌঁছার কথা।
উল্লেখ্য, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত রোববারে টরন্টো বে ক্রেস্ট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।