ঢাকা ও নিউইয়র্কের সাংবাদিকদের ব্যতিক্রমী আড্ডা

ঢাকা ও নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের এক প্রাণবন্ত আড্ডা বসেছিল বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে। প্রায় অর্ধশত সাংবাদিকদের এই আড্ডায় তাদের কণ্ঠে উঠে আসে বাংলাদেশের সমকালীন রাজনীতি, অর্থনীতি ও চলমান নানান ঘটনার কথা। এর বাইরেও পেশাগত জীবনের নানা মুহূর্তের স্মৃতিচারণে মেতে ওঠেন নবীণ ও প্রবীণ সাংবাদিকরা। এসব আলোচনায় প্রাধান্য পায় জাতীয় প্রেসক্লাবের বর্তমান বিভাজনের বিষয়টি। তবে সবকিছুকে ছাপিয়ে সাংবাদিকরা তাদের দক্ষতা ও নিরপেক্ষতা বজায় রেখে দেশ ও প্রবাসে পেশাগত দায়িত্ব পালনের তাগিদ অনুভব করেন। 
 
জ্যাকসন হাইটসের মামুনস টিউটোরিয়াল সেন্টারে অনুষ্ঠিত এই আড্ডার কোনো আনুষ্ঠানিক আয়োজক ছিল না। তবে ২০০০ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম এবং মুজাহিদ আনসারীর ঐকান্তিক প্রচেষ্টায় ব্যতিক্রমী এই আড্ডা বসেছিল। সাংবাদিকদের এই আড্ডার মধ্যমণি ছিলেন যুক্তরাষ্ট্র সফররত দৈনিক ভোরের কাগজ সম্পাদক ও টক’শো ব্যক্তিত্ব শ্যামল দত্ত, দৈনিক মানবকণ্ঠের উপদেষ্টা সম্পাদক পীর হাবিবুর রহমান এবং দৈনিক ইত্তেফাকের আইন, সংবিধান ও নির্বাচন কমিশনবিষয়ক সম্পাদক সালেহ উদ্দিন।
 
এই তিন স্বনামখ্যাত সাংবাদিকদের সঙ্গে আড্ডামঞ্চে যোগ দিয়েছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমেদ এবং সাপ্তাহিক বর্ণমালার উপদেষ্টা সম্পাদক আহমেদ মূসা। 
 
এছাড়া দর্শকসারিতে ছিলেন যুক্তরাষ্ট্র সফররত দৈনিক নয়া দিগন্তের বিশেষ প্রতিনিধি শওকত রচি, দৈনিক ইনকিলাবের মিথুন কামাল, নিউইয়র্কের সাংবাদিক সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক বর্ণমালার প্রধান সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক প্রবাসের প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালিউল আলম, দৈনিক ইত্তেফাকের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, দৈনিক মানবজমিনের উপসম্পাদক মনির হায়দার, সাপ্তাহিক ঠিকানার নির্বাহী সম্পাদক জাভেদ খসরু, ইউএনএ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, ক্রীড়া সাংবাদিক ও লেখক মনিজা রহমান, যমুনা টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকী, সাপ্তাহিক বাংলা টাইমসের সম্পাদক তাসের মাহমুদ, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট আকবর হায়দার কিরণ, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, প্রবাস নিউজ ডটকমের সম্পাদক শামীম আহমেদ, সাপ্তাহিক জন্মভূমিক সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, ইটিভি ইউএসএ’র বিশেষ প্রতিনিধি ইমরান আনসারী, আইঅন বাংলাদেশের পরিচালক রিমন ইসলাম, দ্য রিপোর্ট-এর নিউইয়র্ক প্রতিনিধি শিবলী চৌধুরী কায়েস, সাপ্তাহিক রানার সম্পাদক কাউসার মুমিন ও নির্বাহী সম্পাদক দিমা নেফারতিতি, বাংলাবাজার পত্রিকা ও মানবজমিনের সাবেক ব্যবস্থাপনা বিভাগের প্রধান সমন্বয়কারী নওশাদ আহমেদ, এটিএন বাংলার কানু দত্ত, সাপ্তাহিক বর্তমান বাংলার সম্পাদক বেলাল আহমেদ, প্রবাস নিউজ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক আনোয়ার হোসেন বাবর প্রমুখ। 
আড্ডার যৌথ সঞ্চালক ছিলেন মনোয়ারুল ইসলাম ও মুজাহিদ আনসারী। আড্ডায় আড্ডাস্থল বরাদ্দ দেওয়ায় মামুনস টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।