শৈলকুপায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 
ঝিনাইদহের শৈলকুপা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিরার সকাল নয়টার দিকে উপজেলার ত্রিবেনী গ্রামের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, সকালে লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
তিনি আরো জানন, লাশটি দুই থেকে তিন দিন আগের হবে। লাশটির হাত দুইটি পিছনে বাধা ছিল।