ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট নামক জায়গায় ট্রাক চাপায় এক চানাচুর ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম নারায়ণ রায় (৫৫)। তার বাড়ি উপজেলার ঘোপঘাট গ্রামে।
শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, তিনি বাগাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় মাগুরা থেকে ফরিদপুরগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।