মাওয়া-কাওড়াকান্দি রুটে লঞ্চ চলাচল বন্ধ

 
পদ্মা নদী উত্তাল থাকায় মাওয়া-কাওরাকান্দি নৌপথের সবগুলো ঘাটে লঞ্চ ও সিবোট চলাচল বন্ধ করা হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে এগুলো বন্ধ রাখা হয়েছে।
 
বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান বলেন, পদ্মা নদী এখন বেশ উত্তাল। এ কারণে লঞ্চ, সিবোট ও ট্রলার চলাচল বন্ধ করা হয়েছে। কাওরাকান্দি ঘাট থেকে ফেরি চলাচল করছে।