মিরপুরে কিশোরকে জবাই করে হত্যা

জেলার মিরপুর উপজেলায় এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। নিহত নিশান আলী (১৪)   মোটরচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। সে উপজেলার পোড়াদহ ইউনিয়নের পোড়াদহ গ্রামের এনাম আলীর ছেলে।
 
রবিবার সকালে পুলিশ উপজেলার ভাঙ্গাবটতলা নামক স্থানের শোলা বিলের মাঠের জিকে ক্যানালের উপর কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করে।
 
নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত কাউকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।
 
পুলিশের প্রাথমিক ধারণা, ভ্যানটি ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা ওই কিশোরকে জবাই করে হত্যা করেছে।
 
অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।