ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং /বি.আর্ক প্রোগ্রামের ভর্তি কার্যক্রম আগামি ২৯ জুলাই থেকে শুরু হবে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) কামরুন নাহার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিভাগ ওয়ারী যন্ত্রকৌশল, স্থাপত্য এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি কার্যক্রম চলবে ২৯ জুলাই সকাল ৮টা থেকে। পুরকৌশল বিভাগের ভর্তি ৩০ জুলাই, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২ আগস্ট এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি চলবে ৩ আগস্ট। শুরু হবে ক্লাস আগামী ৯ আগস্ট।