তানোরে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

জেলার তানোর পৌরসভায় বাবা-মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস নিয়ে একস্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার সকাল আটটায় পৌরসভার রায়তান আকচা গ্রামে এ ঘটনা ঘটে।
 
মৃত শাপলা খাতুন (১৫) গ্রামের রহিদুলের কন্যা। সে পৌরসভার দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্রী ছিল।
 
বাড়ির লোকজন জানায়, পরিবারের লোকজন টের পেরে ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
 
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। পরিবারের কারও অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।