তুলসী গঙ্গা নদীতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

জেলার তুলসী গঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) অর্ধগলিত ভাসমান মৃতহেদ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের তাজনগর এলাকা থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, তাজনগর এলাকার লোকজন ওই নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বিকাল সাড়ে চারটার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তার পরনে শার্ট আর গেন্জি ছিল।
 
পুলিশের ধারণা, তিন থেকে চারদিন আগে তার মৃত্যু হয়েছে।
 
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।