জেলার নাসিরনগর উপজেলায় শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে মো. কাউছার মিয়া (২৫) নামে এক বখাটেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ওই বখাটেকে গ্রেফতার করেছে।
ওই শিক্ষিকার অভিযোগ, প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় কাউছার এমন কাণ্ড ঘটিয়েছে।
গোয়ালগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কিরণ মিয়া জানান, এ ঘটনায় ওই শিক্ষিকার বাদী হয়ে করা মামলায় পুলিশ কাউছারকে গ্রেফতার করেছে।