জেলার কালাই উপজেলায় আজিজুল হক (৩৮) নামে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশে দিয়েছে অতিষ্ঠ বাবা-মা।
রবিবার সকালে পুলিশের হাতে তুলে দেয়ার পর ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হলে মাদকাসক্ত ছেলেকে চার মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়। মাদকাসক্ত আজিজুল হক কালাই উপজেলার পাঁচগ্রামের আজাহার আলীর পুত্র।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, রবিবার সকালে নেশার জন্য বাবা ও মা’য়ের নিকট টাকা চেয়ে না পেলে মা জমিলা বেগমকে মারধর করে আজিজুল। মাকে টাকার জন্য প্রায় মারধর করত বলে জানান তিনি। রবিবার এই মারধরের ঘটনার সময় স্থানিয়রা আজিজুলকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বাবা-মা মাদকাসক্ত ছেলে আজিজুলকে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হলে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাদল চন্দ্র হালদার আজিজুলকে চার মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে জেল হাজতে পাঠান।