শার্শা উপজেলার জুঁইখালী সীমান্তে অভিযান চালিয়ে রবিবার সন্ধ্যায় ভারতীয় ৯ হাজার ৫ শ’ ২৫ মিটার থান কাপড় জব্দ করেছে বিজিবি।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল খালেক ফোর্স নিয়ে শার্শার জুঁইখালী সীমান্তে অভিযান চালিয়ে ৯ হাজার ৫ শ’২৫ মিটার ভারতীয় থান কাপড়ের একটি চালান জব্দ করে। জব্দকৃত থান কাপড়ের মূল্য ১ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কাপড় ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় কাপড়গুলো উদ্ধার করে বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেয়া হয়েছে।