মলদ্বারে ইয়াবা রেখে পাচারের সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় ঢাকাগামী সৌদিয়া পরিবহন থেকে তাকে আটক করে বাকলিয়া থানা পুলিশ।
আটক আবুল হোসেন (৩৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং রুহুল্লাহ ডেবা গ্রামের আবদুল মজিদের ছেলে।
জানা গেছে, আবুল হোসেন মলদ্বারে বিশেষ কায়দায় ইয়াবা রেখে পাচার করছিলেন। নিয়মিত কাজের অংশ হিসেবে ঢাকাগামী সৌদিয়া পরিবহনে তল্লাশি চালানো হয়। এসময় আবুল হোসেনকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তার মলদ্বার থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার দুই পা নেই। ১৯৯১ সালে ঘুর্নিঝড়ে আক্রান্ত হলে পা দুইটি কেটে ফেলা হয়।
বাকলিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।