ফুলবাড়ীয়ায় রাবার বাগানে তরুণীর লাশ

 
জেলার উপজেলার ফুলবাড়ীয়ায় অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার সন্তোষপুর রাবার বাগান থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
 
থানার সেকেন্ড অফিসার আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে তিনটি বিস্কুটের প্যাকেট ও টাইগারের তিনটি বোতল পড়েছিল। আলামতের লক্ষণ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তরুণীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল।