নারায়ণগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ

 
নারায়ণগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে মাসুদা বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
 
মাসুদা বেগম ঢাকার ভাষানটেক এলাকার আলী হোসেনের মেয়ে।
 

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল হক জানান, পারবারিক কলহের জের ধরে ভোরে মাসুদা বেগমকে ছুরিকাঘাত করেন তার স্বামী রনি। পরে তার চিত্কারে এলাকাবাসী ও স্বজনরা এগিয়ে এলে রনি পালিয়ে যান। মাসুদাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।