কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জেলা সদর দক্ষিণ মডেল থানার শ্রীভল্লবপুরের ঘোষপাড়া এলাকা থেকে অজ্ঞাত যুবকের (২৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
 
পুলিশ জানায়, সোমবার বিকালে থানার পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন শ্রীভল্লবপুরের ঘোষপাড়া এলাকায় সড়কের পাশের জমিতে ওই যুবকের ভাসমাস লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ বিকাল সাড়ে চারটায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়। যুবকের পরনে লুঙ্গি ও গায়ে লাল রংয়ের এক্সসাইজ গেঞ্জি ছিল। বিকাল সাড়ে পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।