জেলা শহরের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তরিকুল ইসলাম ওরফে তরু (৩০) র্যাবের (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড গুলি, ৬৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোর চারটার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন। তিনি শহরের চড়পাড়া এলাকার স্বনির্ভর এলাকার মন্নান বাবুর্চির ছেলে।
র্যাব জানায়, তরুর বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দুই ডজনের বেশি মামলা রয়েছে।
র্যাব আরো জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, দুইটি এলজি, ১৩ রাউন্ড তাজা গুলি, ১০টি গুলির খোসা এবং ৬৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে র্যাব।