ফেসবুকের বিরুদ্ধে আপিল আদালতের রায়

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের এক আপিল আদালত রায় দিয়েছে, অনুসন্ধানী পরোয়ানার ভিত্তিতে আইন প্রয়োগকারীরা কোনো ব্যবহারকারীর ডিজিটাল তথ্য জানতে চাইলে ফেইসবুক তার ব্যপারে অসম্মতি জানাতে পারবে না। 
 
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, ফেইসবুক ও যুক্তরাষ্ট্রের ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের এক আইনি লড়াইকে কেন্দ্র করে মামলাটি নিয়ে আপিল করেছিল ফেইসবুক।
 
মঙ্গলবার আপিল আদালত রায়ে জানিয়েছে, বৃহৎ এক সামাজিক নিরাপত্তা জালিয়াতি তদন্তের প্রয়োজনে ব্যবহারকারীর প্রোফাইলের তথ্যে প্রবেশাধিকারের জন্য ম্যানহাটনের আইনজীবিরা ৩৮১ ধারার যে অনুসন্ধানী পরোয়ানা ইস্যু করেছেন, সেটির বিরুদ্ধে ফেইসবুকের আপত্তি জানানোর কোনো সুযোগ নেই।