পদ্মাসেতু দুর্নীতির মামলা শুনানি ৬ নভেম্বর

 
পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির মামলার আপিলের বিষয়ে শুনানি আগামী ৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। কানাডার অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের আদালতে এই দুর্নীতির মামলা চলছে।
 
আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার শুরু হলে অন্যতম আসামি বাংলাদেশ-কানাডার দ্বৈত নাগরিক জুলফিকার আলী ভূঁইয়া বিশ্বব্যাংকের কাছে থাকা প্রমাণ আদালতে উপস্থাপনের আবেদন জানান। সেই পরিপ্রেক্ষিতে অভিযোগের প্রমাণ দিতে কানাডার আদালত বিশ্বব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে।
 
এর আগে অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিস পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের প্রমাণ দিতে বিশ্বব্যাংককে নির্দেশ দিয়েছিল। বিশ্বব্যাংক এই নির্দেশের বিরুদ্ধে আপিল করে।