সৌদি আবরের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। নিহতদের সবাই শিক্ষার্থী ছিলেন। আহতদের স্থানীয় কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল মর্গে মৃতদেহগুলো রাখা হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা) এই দুর্ঘটনা ঘটে।
জেদ্দা আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নওফেল ও জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল অধ্যক্ষ রফিকুল ইসলাম ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত চার শিক্ষার্থী জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা মাধ্যমের এইচএসসি প্রথম বর্ষে পড়ুয়া ছিলেন।
তারা হলেন- একরামুল হক অনিক, তার বাড়ি ঢাকায়। মো. ফয়সাল বাড়ি বরিশাল, মো. সৈকত বাড়ি টাঙ্গাইল এবং মো. মারজুক বাড়ি চট্রগ্রাম জেলায়।
আহতরা হলেন- তারেফ, শাহাদাত, জহির, আয়াজ, আব্দুল কাদির, শাহ আলম ও অজ্ঞাত পরিচয় আরেকজন।
জানা গেছে, ছুটি কাটানোর জন্য মিনি বাসে করে জেদ্দায় সমুদ্র সৌকতে যাচ্ছিলেন ১১ জন শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় পথে দুর্ঘটনার শিকার হন তারা।