বিদেশ কেন্দ্রে পাসের হার ৮৯.৮৩ শতাংশ

 
ঢাকা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া বিদেশ কেন্দ্রে বেড়েছে পাসের হার। তবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী। পাঁচটি বিদেশ কেন্দ্রে পাসের হার ৮৯ দশমিক ৮৩ শতাংশ ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ১৭ জন।
 
বিদেশ কেন্দ্রে গত বছর পাসের হার ছিল ৭২ দশমিক ৫২ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ১৯ জন। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। বিদেশ কেন্দ্রে ২৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২১২ জন। মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৭।