মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ষাট দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন।
শিল্পীর ছোট ছেলে কাজী শাহনূর হোসেন জানালেন—রবিবার বিকালে মিরপুর-১১-এর জান্নাতুল মাওয়া গোরস্তানে মা মওদুদা খাতুনের কবরে সমাহিত করা হয়েছে তাকে।
এ সময় উপস্থিত ছিলেন বোন সাবিনা ইয়াসমীন, ফওজিয়া খান, স্বামী কাজী আনোয়ার হোসেন, দুই ছেলে শাহনূর হোসেন ও মাইমুর হোসেনসহ আত্মীয়রা। সংগীতশিল্পী রফিকুল আলম, সৈয়দ আব্দুল হাদী, আকরাম খানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাজধানীর বারডেম হাসপাতালে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফরিদা ইয়াসমীন বার্ধক্যজনিত অসুস্থতায় মুত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন ও প্রয়াত কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমীনেরও বোন।