মেহেরপুরে নিখোঁজ ২ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

মেহেরপুরে ভৈরব নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মুজিবনগর উপজেলার রসিকপুরে ভৈরব নদীতে তাদের লাশ উদ্ধার করা হয়।
 
তারা হলো- রসিকপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে তানিয়া (১৩) ও হাশেম আলির মেয়ে ববিতা (১২)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে খুলনা থেকে ডুবুরিদল এসে ঘটনাস্থল থেকে কিছু দূরে ভাটিতে দুইছাত্রীর মৃতদেহ উদ্ধার করে। তারা পরস্পরকে জড়িয়ে ধরেছিল।
 
মুজিবনগর থানার ওসি আব্দুল সালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
 
রবিবার বিকেলে রসিকপুরে স্কুল থেকে বাড়ি ফেরার জন্য ২৫ জন শিক্ষার্থী নৌকায় করে নদী পার হচ্ছিল। নৌকাডুবির কারণে তারা দুইজন নিখোঁজ থাকে।