মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

 
মায়ের সাথে রাগ করে শিমুল গাইন (১২) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। গোপালগঞ্জের মুকসুদপুরে এই ঘটনা ঘটে। সোমবার লাশ উদ্ধার করে গোপালগঞ্জের মর্গে পাঠিয়েছে পুলিশ। শিমুল সুর্যকান্ত জানকী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামের বিপুল বাইনের ছেলে শিমুল বাইন পড়ালেখায় মনোযোগী না হলে তার মা রাগ করে। রবিবার শিমুল স্কুল থেকে বাসায় না এলে খোঁজাখুঁজির পর বিকেলে নিজ বাড়ির একটি পরিত্যাক্ত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায় ।