সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

 
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ফতেমা খাতুন (৫২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার-খুলনা মহাসড়কের ত্রিশ মাইল নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। ফাতেমা পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া গ্রামের শাহজাহান মোড়লের স্ত্রী।
 
পুলিশ জানায়, সাতক্ষীরাগামী হানিফ পরিবহন সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ফাতেমা খাতুনকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
 
পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।