এইচএসসি পরীক্ষায় ফেল করায় সোনাতলার বালুয়াহাট ডিগ্রি কলেজের ছাত্রী রিমা খাতুন (২০) আত্মহত্যা করেছেন। সোমবার সকালে বগুড়ার সোনাতলায় এই ঘটনা ঘটে। রিমা খাতুন দক্ষিণ আটকরিয়া গ্রামের আব্দুল হামিদের মেয়ে।
জানা গেছে, সকালে ইঁদর মারা ওষুধ খেয়ে রিমা অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।