বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জেলার শিবগঞ্জ উপজেলার হাতিবান্ধা গ্রামে সিলিং ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়নাল আবেদিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 
সোমবার দুপুরে হাতিবান্ধা গ্রামের বাসিন্দা জয়নাল তার মা রহিমা বেগমের ঘরে লাগানো বৈদ্যুতিক সিলিং ফ্যান মেরামত করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়নাল ঘটনাস্থলেই মারা যান।
 
স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।