শিশু হত্যার দায়ে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের বিচারক তালুকদার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবদুল গফুর (৩৪) জেলার মহেশখালী উপজেলারতা জিয়াকাটা গ্রামের আবুল শামার পুত্র।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মমতাজ আহমদ জানান, ২০১৩ সালে মহেশখালী উপজেলার তাজিয়াকাটা গ্রামের তিন বছরের শিশু কন্যা সুমি আকতারকে হত্যা করেন আবদুল গফুর। হত্যাকাণ্ডের কথা স্বীকার করে তিনি আদালতে জবানবন্দি দেন।
উল্লেখ্য, ওই বছর শিশু কন্যা সুমি আকতারকে হত্যা করে মৃতদেহ বেড়ীবাঁধে পাথর চাপা দিয়ে রাখে গফুর। এক দিন পর শিশুর মাকে মোবাই ফোনে হত্যার কথা জানিয়ে মৃতদেহ দেখিয়ে দেয় আবদুল গফুর।
পরে মা তৈয়বা বেগমের করা হত্যা মামলায় আবদুল গফুরকে গ্রেফতার করে পুলিশ।তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জসিট প্রদান করে।