জেলার দামুড়হুদা উপজেলাধীন মাথাভাঙ্গা নদীর পীরপুর ব্রিজ নামক স্থান থেকে নিখোঁজের তিনদিন পর গরু ব্যবসায়ী নাজিম উদ্দিনের (৪০) লাশ উদ্ধার হয়েছে। নাজিম উপজেলার রামনগর গ্রামের মরহুম আজিজুল হক মেম্বরের পুত্র।
শনিবার রাতে মাথাভাঙ্গা নদীর তীরে সুইপার পট্টিতে বসে মদ খাচ্ছিলেন নাজিম উদ্দিন। এ সময় পুলিশের কথা শুনে তিনি নদীতে ঝাঁপ দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সোমবার বিকালে পীরপুর ব্রিজের কাছে নদীতে লাশ ভেসে উঠার খবরে পুলিশ সেখানে গিয়ে মরদেটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।