জেলার লাকসাম উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষের মেঝে ধসে পড়ে পঞ্চম শ্রেণির কমপক্ষে ২০ শিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার অশ্বতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পান্না রানী বড়ুয়া জানান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গণিত ক্লাস চলাকালীন হঠাৎ বিকট শব্দে ওই কক্ষের ফ্লোরটি নিচের দিকে ধসে পড়ে পুকুরে তলিয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা পুকুরের পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিউল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাসির উদ্দিন জানান, আহত শিক্ষার্থীরা আশংকামুক্ত।