ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় ছেলের হাতে বাবা খুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তুচ্ছ ঘটনায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন। এই ঘটনায় ঘাতক পুত্র মনু ফকিরকে আটক করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জ উপজেলার বড়ডাঙ্গি গ্রামে মঙ্গলবার বেলা ১২টার দিকে পিতা আলমগীর ফকিরের কাছে পুত্র মনোয়ার ফকির ওরফে মনু ফকির ৩ হাজার টাকা চায়। টাকা না দেয়ায় পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পুত্র মনু ফকির ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পিতাকে। এতে ঘটনাস্থলেই মারা যান পিতা আলমগীর ফকির। 
 
ঈশ্বরগঞ্জ থানার ওসি বোরহান উদ্দিন জানান, স্থানীয় লোকজনের সহায়তায় ঘাতক পুত্র মনু ফকিরকে পুলিশ আটক করেছে।