মো. সুজাউদ দৌলা
সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
আমার পরিচয়
সৈয়দ শামসুল হক
১। কবি বাংলার আলপথ দিয়ে কত বছর চলছেন?
(ক) সহস্র (খ) হাজার
(গ) শত (ঘ) লক্ষ
২। ‘আমার পরিচয়’ কবিতায় কতশত নদীর কথা বলা হয়েছে?
(ক) এগার (খ) বারো
(গ) তেরো (ঘ) চৌদ্দ
৩। ‘আমার পরিচয়’ কবিতায় কিসের অক্ষর থেকে আসার কথা বলা হয়েছে?
(ক) চর্যাপদের (খ) অগ্নিবীণার
(গ) মহুয়ার পালার
(ঘ) গীতাঞ্জলির
৪। কবি কার ডিঙা থেকে আসার কথা বলেছেন?
(ক) মাঝির (খ) সওদাগরের (গ) জেলের (ঘ) কৈবর্তের
৫। ‘আমার পরিচয়’ কবিতায় কবি কোন বিদ্রোহী গ্রামের কথা উল্লেখ করেছেন?
(ক) পালযুগের (খ) জোড়বাংলার
(গ) কৈবর্তের (ঘ) বরেন্দ্রভূমির
৬। নিচের কোন কাব্যটির নাম ‘আমার পরিচয়’ কবিতায় অনুপস্থিত?
(ক) শ্রীকৃষ্ণকীর্তন (খ) চর্যাপদ (গ) গীতাঞ্জলি (ঘ) অগ্নিবীণা
৭। ‘আমার পরিচয়’ কবিতায় কবি জয়নুলের পাশাপাশি অন্য কার নাম উল্লেখ করেছেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সুকুমার সেন
(গ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
(ঘ) অবন ঠাকুর
৮। বাঙালির রাষ্ট্রভাষা কোন পথ থেকে এসেছে?
(ক) রাজপথ (খ) লাল রাজপথ
(গ) রক্তাক্ত রাজপথ
(ঘ) রঞ্জিত রাজপথ
৯। পালযুগের সূচনা ঘটেছিল কত সালে?
(ক) ৭৫০ (খ) ৭৭৭
(গ) ৮১০ (ঘ) ১০৭০
১০। পাহাড়পুরে বৌদ্ধবিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
(ক) রাজশাহী (খ) নওগাঁ
(গ) নাটোর (ঘ) বগুড়া
১১। পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কে আবিষ্কার করেন?
(ক) স্যার কানিংহাম
(গ) লর্ড ডালহৌসি
(গ) কিংসফোর্ড (ঘ) লর্ড কার্জন
১২। নিচের কোন কীর্তিটির অপর নাম সোমপুরের বিহার?
(ক) পাহাড়পুর বৌদ্ধবিহার
(খ) গোবিন্দ ভিটা
(গ) জোড়বাংলার মন্দির-বেদি (ঘ) মহাস্থানগড়
১৩। ‘আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি’-পঙিক্তটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?
(ক) বাংলাদেশের পথ চলা
(খ) কৃষিজীবী মানুষদের পথ চলা
(গ) বাঙালি জাতিসত্তার পথ চলা (ঘ) শ্রমজীবী মানুষের পথ চলা
১৪। ‘তেরোশত নদী’ দিয়ে বোঝানো হয়েছে-
(ক) নদীমাতৃক বাংলা
(খ) প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বাংলা
(গ) ঐতিহ্যবাহী বাংলা
(ঘ) বর্ষার বাংলা
১৫। ‘পলিমাটি’ বলতে বোঝায়-
(ক) এঁটেল মাটি
(খ) বেলে মাটি
(গ) দো-আঁশ মাটি
(ঘ) পলিযুক্ত মাটি
১.খ ২.গ ৩.ক ৪.খ ৫ গ ৬.ক ৭ ঘ ৮.খ ৯ ক ১০ খ ১১.ক ১২.ক ১৩.গ ১৪ ক ১৫.ঘ