জেলার ফুলবাড়িয়া উপজেলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই আসামি গ্রেফতার হয়েছেন। এরা হলেন, আমজাদ আলী (৮৮) ও রিয়াজ ফকির (৬৫)। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
মঙ্গলবার উপজেলার কেশরগঞ্জ ও ভালুকজান গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মইনুল হক জানান, বুধবার সকালে এদেরকে আন্তজার্তিক অপরাধ ট্র্যাইব্যুনালে হাজির করা হবে।