পুঁজিবাজারে টানা চার দিন সূচক কমেছে

 
পুঁজিবাজারে টানা চার দিন সার্বিক মূল্য সূচক কমেছে। চারদিনে ডিএসইএক্স সূচক কমেছে ৮২ পয়েন্ট। কমেছে লেনদেনের পরিমাণও। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন নেমে এসেছে সাড়ে ৫০০ কোটি টাকারও নিচে। চার দিন আগেও ডিএসইতে লেনদেন হয়েছে ৯০২ কোটি টাকাা।
 
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৯৭ লাখ টাকাা, যা আগের কর্মদিবসের চেয়ে ১১৩ কোটি  ৩৯ লাখ টাকা টাকা কম। লেনদেনকৃত ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের। 
 
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৯৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৮ কোটি ১৮ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১৫ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৫৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দর।
 
জাহিন টেক্সটাইল ও ফার কেমিক্যালের দরবৃদ্ধির কারণ নেই