বাল্য বিয়ে: মাওলানার কারাদণ্ড-কনের দাদী ও খালাকে অর্থদণ্ড

জেলার সোনাতলা উপজেলায় বাল্য বিয়েতে সম্পৃক্ত হওয়ার অপরাধে মাওলানা (মুন্সি) মোস্তাফিজার রহমান মামুন (৪৬) এবং কনের দাদী রেজিয়া বেগম ও খালা মিলনী বেগমকে গ্রেফতার করা হয়েছে।
 
সোমবার উপজেলার উত্তর বাঁশহাটা গ্রামের রেঞ্জু মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠান থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান গ্রেফতারকৃতদের মধ্যে মোস্তাফিজার রহমান মামুনকে এক মাসের কারাদণ্ড ও অপর দুইজনকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে।
 
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।