ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা হাসনাইন হারুন তার কাছে থাকা কোম্পানির সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তিনি কোম্পানির ১০ লাখ ৮ হাজার শেয়ার বিক্রি করবেন।
হুমায়ুন কবীর পাটওয়ারী নামের কোম্পানির অপর এক উদ্যোক্তা এসব শেয়ার ক্রয় করবেন।
স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন হবে।