বৃহস্পতিবার পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। বাজারে লেনদেন ও সূচক বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে বড় ও মাঝারি মূলধনের কোম্পানিগুলো।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই'র ব্রড ইনডেঙ্ (ডিএসই) ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৯৬ কোটি ৯৬ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৪৬ কোটি ৭৭ লাখ টাকা টাকা বেশি। লেনদেনকৃত ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪১ কোটি ৪৩ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৬ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের।