ডিএসই জানিয়েছে, গত কয়েক দিন ধরে শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্স।
দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চেয়ে পাঠানো নোটিসের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত প্রায় এক মাস ধরে কোম্পানিটির শেয়ারের দর বাড়ছে। গত ২৮ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ৪৫ টাকা। এরপর ১৯ আগস্ট কোম্পানিটির দর বেড়ে ৫৬ টাকায় গিয়ে দাঁড়ায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে প্রায় ২৫ শতাংশ।