দুলাভাই জিন্দাবাদ

 

দেশ টিভিতে আজ ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘দুলাভাই জিন্দাবাদ’। শাহীন সরকারের গল্প ও পরিচালনায় নাটকটির নাট্যরূপ দিয়েছেন মানস পাল। অভিনয় করেছেন আল মনসুর, ফজলুর রহমান বাবু, নিলয় আলমগীর, আখম হাসান, আমিন আজাদ, তারিক স্বপন, শফিক খান দিলু, মুনিরা মিঠু, শশী, নিসা, অহনা, ঐশি, তন্দ্রা, শেলী আহসান, অধরা জাহান, ফিরোজ মিল্টন, ছোট শামিম, অহনা প্রমুখ। গ্রামের নাম মনোহরপুর। এই গ্রামের বেশিরভাগ মানুষ জীবিকানির্ভর করে বিদেশি টাকায়। তাই যুবকদের পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ নেই। তাদের সবার টার্গেট বয়স হলেই বিদেশে যাওয়া। পড়াশোনা করে তাই লাভ কী? বিদেশ যাওয়ার আগে সবাই ঘোরাফেরা করে, আর চায়ের দোকানে আড্ডা দিয়ে তাদের দিন কাটায়। হুমায়ুন সওদাগর এলাকার একজন সত্ পাট ব্যবসায়ী। সোনালি আঁশের গৌরবের দিনগুলোর কথা গর্ব ভরে বলে বেড়ায় সে। তার কথা পাটই হলো আমাদের অর্থনীতির প্রধান শক্তি। এক পুত্রের আশায় একে একে ৭ মেয়ের পর স্ত্রী হাসনা হেনা স্বল্প রোগ ভোগে মারা যাওয়ায় সংসার আর বড় হতে পারেনি। ফুলের নামেই হাসনা হেনা তার মেয়েদের নাম রেখে গেছেন।ত্