শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দ্রুত মানব-মানবী হিসেবে নির্বাচিত হয়েছেন পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান রিজভী এবং একই বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহফুজা তানিয়া।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয়ীদের মাঝে দুই দিনব্যাপী এ প্রতিযোগীতার পুরষ্কার প্রদান করা হয়।
শারীরিক শিক্ষা দপ্তরের উপ পরিচালক জনাব মেহের আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাধুলা ও ক্রীড়া উপ কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার এবং শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ-বিন-আম্বিয়া।
আরো পড়ুন: পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পেটালেন হিরো আলম
উল্লেখ্য, এ বছর মোট ২১টি ইভেন্টে ২৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাছাড়া শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আরো ১৩টি ইভেন্ট আয়োজন করা হয়েছিল।
ইত্তেফাক/অনি