রাজস্ব ফাঁকির সঙ্গে জড়িত ও অসত্ ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।
তিনি বলেন, কিছু অসত্ ব্যবসা প্রতিষ্ঠানেরও তালিকা ইতিমধ্যে করা হয়েছে। তবে গোপনীয়তা রক্ষার স্বার্থে তদের নাম বলা যাচ্ছে না। তাদের বিষয়ে শুল্ক ও ভ্যাট গোয়েন্দারা অভিযান চালাবে।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে শুল্ক, গোয়েন্দার নতুন কার্যালয় উদ্বোধন ও বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এতে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।