ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৪ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ায় কোম্পানিটিকে গতকাল ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। এদিকে দ্বিতীয় প্রান্তিকে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার কমেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির নিট বীমা তহবিল ৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা কমে গেছে।