টরন্টো ডাউন টাউনে দেখা যায় তিন চাকার সাজানো গুছানো রিকশা। সিটির অনুমোদন এবং লাইসেন্সপ্রাপ্ত পরিবেশবান্ধব এই পরিবহণ বিভিন্ন মেলা, চ্যারিটি শো, নানান উৎসব, চোখ ধাঁধানো অনুষ্ঠানে রিক্সা ব্যবহার করা হয়। ‘রিক্সা সার্ভিসেস অব টরন্টো’ নামে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় একটি কোম্পানি। এছাড়াও টরন্টোতে আরো ক’টি কোম্পানি রয়েছে। এই কোম্পানিগুলো সামার জব হিসেবে ছাত্র-ছাত্রীদেরকে রিক্সাচালক হিসেবে নিয়োগ দেয়। পর্যটকদের কাছেও এই রিক্সা খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয় বাহন হিসেবে জায়গা করে নিয়েছে।
এখন নিউ ইয়র্ক শহরেও রিক্সার কদর বাড়ছে।