সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা ্কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৪নং বারপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের আনাল হকের পুত্র তিন শিশু সন্তানের জনক বেলায়েত হোসেন হত্যা রহস্য উদঘাটন ও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিতে লালমাই শিবপুর এলাকাবাসীর উদ্যোগে বুধবার দুপুরে শিবপুর গ্রামে সাংবাদিক সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার এবং বিচারের জোর দাবি জানান। পাশাপাশি মামলার বাদী নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেনসহ পরিবারের সদস্যদের নিরাপত্তারও দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন- নিহত বেলায়েত হোসেনের পিতা আনাল হক, শিবপুর গ্রামের হাজি রফিকুল ইসলাম, ব্যবসায়ী দুলাল হোসেন, বারেক সরদার, ঝাড়ু মিয়া সরদার, সামছু মিয়া সরদার, মৃত জয়নাল আবেদীনের স্ত্রী জিন্নতের নেছা, সিরাজ মিয়ার স্ত্রী খুশুনী বেগম।