‘ব্যবসায়ীদের অনিয়ম দূর করতে কাজ শুরু হয়েছে’

 
‘পণ্য আমদানিতে-রপ্তানিতে মিথ্যা ঘোষণাসহ ব্যবসায়ীদের রাজস্ব সংক্রান্ত বিভিন্ন অনিয়ম দূর করতে এফবিসিসিআই কাজ শুরু করেছে’ বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
 
শনিবার রাজস্ব বোর্ডে (এনবিআর) রাজস্ব সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন।
 
রাজস্ব সংক্রান্ত ওই সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।
 
সভায় এনবিআরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।