সুলতান মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি   

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তীতে নড়াইলে আয়োজিত সুলতান মেলার চতুর্থ দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে সুলতান মঞ্চ চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম (বার)। নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাকাহীদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, এনডিসি আল আমিন, চিত্রশিল্পী বলদেব অধিকারী, চিত্রশিল্পী নিখিল চন্দ্র দাস, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত চারটি বিভাগে পাঁচশ’ শিশু-কিশোর অংশগ্রহণ করে।