ময়মনসিংহে পৃথক ঘটনায় দুই নারীসহ চারজনের লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে পৃথক ঘটনায় এক কিশোরী ও অজ্ঞাত পরিচয় দুই নারীসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ত্রিশাল উপজেলা ও ময়মনসিংহ সদর থেকে এসব লাশ উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, উপজেলার ধানিখোলা এলাকার ওজানপাড়া গ্রামের বাড়ির পেছনে একটি গাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে রিফা (১৫) নামে এক কিশোরী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, শহরের টাউন হল এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৮০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এ ছাড়া সদরের দাপুনিয়া এলাকার একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় (৪০) আরেক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া মযমনমনসিংহ রেলওয়ে থানার ওসি আবদুল মান্নান জানান, বুধবার সকালে শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল বারেক নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।