ফটো ক্যাপশন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক দ্বারা পরিচালিত বেসরকারি ওয়াক্ফ প্রোপার্টিজ ইনভেস্টমেন্ট ফান্ড (এপিআইএফ) এ বিনিয়োগ করেছে। সম্প্রতি জেদ্দায় আইডিবি এর হেড কোয়ার্টারে অনুষ্ঠিত উক্ত ফান্ডে অংশগ্রহণকারী কমিটির ১৭তম সভায় যোগ দেন সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডি ও সিইও কাজী ওসমান আলী। সভায় ওআইসি-ইসলামিক সলিডারিটি ফান্ডের চেয়ারম্যান নাসের বিন আব্দুল্লাহ হামদান আল-জাবীসহ অন্যরা উপস্থিত ছিলেন

০০০

প্রাইম ব্যাংক সম্প্রতি ঢাকায় সেলিব্রেটিং পার্টনারশিপ নামে এক অনুষ্ঠানের আয়োজন করে। এসময় প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদসহ দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন

০০

জামালপুর সদরে বেসিক ব্যাংক লিমিটেডের ৭০তম শাখা উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মো. সাহেব আলী মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন

০০

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে নিজস্ব ফ্লোরে উঠেছে। কোম্পানির চেয়ারম্যান ড. মীজানুর রহমান শেলী প্রধান কার্যালয়ের উদ্বোধন করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়াসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন