চোখ ধাঁধানো আর্ট নিয়ে মুম্বাইয়ে ট্যাক্সি ফ্যাব্রিক


যানজটের শহর শুধু ঢাকা নয়। বিশ্বের অন্যতম এক যানজটের শহর মুম্বাই। আর সেখানেও মাঝে মধ্যে টেক্সিতে বসে থাকতে হয় কয়েক ঘণ্টা। এ সময় ট্যাক্সির একঘেয়ে হলুদ-কালো বা রংচটা দাগ দেখতে কার ভালো লাগে বলুন। মানুষের এমন একঘেয়ে অবস্থায় কিছুটা রং চড়াতেই মুম্বাইয়ের একদল ছেলে-মেয়ে শুরু করল ট্যাক্সিতে নিজেদের শিল্পকর্ম চর্চা। আর তারা এর নাম দিলো ট্যাক্সি ফ্যাব্রিক্স।


ট্যাক্সি ফ্যাব্রিক্সের কাজ হলো- যে কোন ট্যাক্সিকে নিজের চিত্রকর্মের ক্যানভাস মনে করা। সেখানে কোন একটি থিম ধরে এগিয়ে যায় চিত্রকর্ম। তাদের লক্ষ্য ট্যাক্সিতে যাতায়াত করা মানুষগুলো যেনো নতুন করে দেখে পৃথিবীকে।
দৃষ্টিনন্দন এমন কিছু ট্যাক্সির ছবি নিজেই দেখে নিন-

 

IMG0

 

IMG1

 

IMG2

 

IMG3

 

IMG4

 

সূত্র-এনডিটিভি